Friday, December 11, 2015

Hajar koshte bora manusher mon

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
eito jibon... 
eito jibon... 

Shopner pritivite keu karo noy 
bar bar ei kotha bul hoye jay 
benge jay chiro china priyo bondon 
eito jibon... 
eito jibon... 

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
balo beshe je jon shuke bade gor 
abosheshey sheito hoye jay por 
boye jay shudu buke sritir dahon 
eito jibon... 
eito jibon... 

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
eito jibon... 
eito jibon... 
eito jibon... 

Thursday, December 10, 2015

কোরবানি


মো: নাসিম হাওলাদার
------------------------
ত্যাগের মহিমায় উজ্জীবিত
হে বিশ্ব্ মুসোলমান
খোদার শন্তুষ্টি পাবার তরে
করছ পশু কোরবান।
পেরেছ কি কভু তোমার মনের
পশুটিকে দিতে বিশ্বর্জন,
যদি নাইবা পারলে তবে কি হবে
তোমার পরকালের অর্জন?
খোদার প্রেমেতে মক্ত হইয়া,
ইব্রাহিম দিয়েছিল কুরবানি
নিজ পুত্র ইসমাইলকে করেনি
এত টুকু দিধা।
তবে কেন তুমি পারবেনা কুরবানি দিতে
তোমার কুপ্রভ্রিতি আছে যা।
খোদার নির্দেশ মানতে হলে
মনের শোধন কর তবে
ন্যাক নিয়তে হালাল উপর্জনে
পছন্দের পশু কুরবানি দিয়ে
বিলিয়ে দাও গরিব দুখিরে,
মনের শুদ্ধি হবে ন্যাক নিয়তে,
কবুল হবে খোদার দ্বারে
কোরান হাদিস তাই বলে।
ওহে মুসলমান নিজের বাড়াও সম্মান
তুমি যে মানব সৃষ্টির সেরা
মহা বিবেক বান
মনের পশুকে দুর করে দাও
পাবে শান্তির অর্নিবাণ।

এমন যদি হতো


- মোঃ নাসিম হাওলাদার
—------------------------

এমন একটি ভোর আসে যদি জীবনে
পিছনের সব ভুলের অাঁধার কেটে যাবে
সব ব্যথা সব অভিমান ভুলে বন্ধু আসবে
ফিরে,
শিশির সিক্ত সোনালি আভির মেখে
ভিরু ভিরু চোখের চপল চাহনিতে
কেরে নিবে এই মন।
ফিরিয়ে দিবে মোর হারিয়ে যাওয়া ছন্দ
বাসবে ভাল আবার করবে মোরে আদর।

এমন যদি একটি রাত্রি আসে জীবনে,
বন্ধু আসবে মোর তরে পূর্নিমার চাঁদ হয়ে
স্নিগ্ধ কোমল রূপালি জোছনায় ভরে দেবে
চারিপাশ, করবে সে মোরে পূ্র্ণ ,
ভেঙ্গে যাবে সব অভিমান।
এমন একটি বিকেল আসে যদি জীবনে
বন্ধু আবার আসবে ফিরে পড়ন্ত রোদের আলো হয়ে।
দিঘির পারে হাটতাম দুজন হাত ধরাধরি করে,
সূর্য যখন লুকিয়ে যেত পৃথিবীর ঐ পারে
দিঘির পারে বসতাম দুজন
কইতাম কথা যা আছে অন্তরে।

প্রেমের স্মৃতি


- নাসিম।
---------------------+
সকাল দুপুর রাত্রি বেলা
বন্ধুর সাথে কইতাম কথা
হইত কত মান অভিমান
সবই কি ভুলেছ তুমি ও মোর জান,
পড়ে না কি কখনো সে কথা মনে?
সেই না ঘুমান রাতের কথা
ভুলব কেমন করে।
মিষ্টি মধুর হাসির ধ্বনি
আজো বাঝে কানে।
কি অপরূপ কন্ঠ তোমার
যেন ঝর্না ধারার পানির জোয়ার
কি করে তা ভুলে থাকি?
একবার এসে বলে যাও সখি
আজো তোমার প্রেমে বিভোর থাকি
তৃমি আমার ময়না পাখি।

বৃষ্টি ঝরা সন্ধ্যা


--- মোঃ নাসিম।
***************************

বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়
বসে আছি একা
কোন এক নির্জনতায়।
চারিদিকে বৃষ্টির রিমি ঝিমি শব্দ
আশ্চর্য্য এক বিমুগ্ধ ক্ষন।
মাঝে মাঝে বজ্রের গর্জনে
কেটে যায় নিস্তব্ধতা।
বৃষ্টি ঝরা শব্দে মনের মাঝে
এক আন্য রকম পুলক যাগে।
এমন মন মুগ্ধকর ক্ষনে বন্ধু
তোমাকে বড় বেশি মনে পরে।
তুমিও কি ভাবছ আমায়
এমন বৃষ্টি ঝরা সন্ধ্যায়
দিচ্ছ কি পারি কোন এক স্বপ্নের সাগর
অথবা, কোন সু উচ্চ পাহার
কিংবা তেপান্তরের মাঠ।
বৃষ্টির তালে তালে মনে অপরূপ ছন্দ তোলে
মনে পরে যায় সেই না ঘুমান রাতের কথা
যে রাতে তুমি ছিলে ওইপারে আর আমি এ্রইপাড়ে একা
অচেনা এক ভাল লাগায় দুজন দুজনা
খুব কাছে ছিলাম বহু সময় ধরে
পার করে দিয়ে ছিলাম সারা রাত
গল্প আর হাসি ঠাট্টার মধ্যে।
মনে কি পরে তুমি গান সুনিয়ে ছিলে
এক মায়াবি সুরেলা কন্ঠে
আজ এই বৃষ্টির রিমি ঝিমি নুপুরের তালে
মনে পরে যায় সেই সকল স্মৃতি মাখা দিন গুলোর কথা।
আজো ভুলতি পারিনি
সেই বৃষ্টি ঝরা রাতের কথা।
তুমি ভালো আছোতো বন্ধু ,
আমাকে ছারা ?

বন্ধু তুমি আসো ফিরে


---- নাসিম-----------------
**********************
আজ তোমার চারি ধারে
অনেক বন্ধুর ভির
সুধু ভুলে গেলে আমায়
একটু খানি ভুলের তরে
অনেক বড় সাজা দিলে।
তারিয়ে দিলে দুয়ার থেকে
কঠিন অপমানে।
হয়তো আমি অপরাধি,
হয়তো তোমার প্রেম পিয়াসি।
জমা আছে অনেক কথা
একটু ভুলে হয়নি বলা,
তারিয়ে দিলে তুমি আমায়
খেয়াল খুশি মতো।
কি নিদারুন ভাগ্য আমার
প্রেমের নামে পাইযে আঘাত
পথের ধুলার মতো।
জীবন যুদ্ধের মহা সৈনিক
পরাজিত আজ তোমার প্রেমে
ভয়ংকর এক দুরসপ্ন আজ
ঘুরে ফেরে চারি ধারে।
যদি কখনো আস ফিরে
বলব তোমায় সংগোপনে
হৃদয়ের সেই না বলা কথা।
আজ তোমার চারি ধারে
আনেক বন্ধু ভির করে
দৃর ভাগা আমি নেই সেখানে,
তবুও বন্ধু তোমায় মনে পরে
সারাটাক্ষন বারে বারে।
বিনয় করি আসো ফিরে
শুন্য হৃদয় কেদে ফের
বন্ধু তুমি এসো ফিরে
এসো ফিরে,
এসো ফিরে
এসো ফিরে
এই হৃদয়ের প্রেম মন্দীরে।

তুমি কি সেই সাদা পরি ?


------------- নাসিম----------
**********************
গভির রাতে সপ্ন মাঝে
সাদা পরির বেশে
কে গো তুমি আসো ওগো
আমায় ভালবেসে।
আধার রাতে আসো ওগো
হারিয়ে যাও প্রভাতে
তুমি কি সেই বন্ধু আমার
যে রয়েছে কল্পনাতে।
সাদা পরির বেশে আসো
জরিয়ে ধরো হাত
ভালবাসার পরশ ফুরায়
আসলে পরে প্রভাত।
তাইতো আজি ভাল বাসি
আধার রাতের কালো
বন্ধু যখন পাশে থাকে
সবই লাগে ভালো।
সুভ্র ধুসর গায়ের বসন
রুপায় গড়া মল
চুল গুলি তার বেজায় কালো
হারায় দেখে মন।

খুকু মনি অভিমানী


-------- নাসিম ----------
*******************
খুকু মনি হারিয়ে গেল
কোন এক আজানাতে
ফিরলো না আর কোন দিনো
মনের আঙ্গিনাতে।
এবার এলে আচ্ছা করে
বেধে রাখব তারে কভু যেন
আমায় ছেড়ে যেতে নাহি পারে।
সাত মোহরের গয়না গড়ে
পরিয়ে দেব গায়ে।
হিরের গড়া নোলক দিয়ে
সাজিয়ে দেব যতন করে।
হাতে দেব রেশমি চুরি
পায়ে রূপার মল
মল পরে সে হাটবে যখন
মন দুলবে ছলো ছল।
রিম ঝিমিয়ে মিষ্টি হেসে
পালিয়ে যাবে দুরে,
খানিক পরে চুপটি করে
পিছন থেকে জরিয়ে ধরে
আদর করবে মোরে।
হায়রে আমার কল্পনা সব
পুরন হবে না
খুকু মনি হারিয়ে গেছে
আরতো ফিরবেনা।

চলে গেলে একা ফেলে



------নাসিম ----------------
*********************

নিল আকাশের সূর্য তুমি
সন্ধ্যা রাতের তারা।
পূর্নিমারই জোৎসনা তুমি
শ্রাবনের বাদল ধারা।
বসন্তেরই পলাশ বনে
তুমি রঙ্গিন ফুল।
চিনতে তোমায় পারিনি যে
এই ছিল মোর ভুল।
ঝর্ণার মত রিম ঝিমিয়ে
হাসির ধারা বয়।
মিষ্টি মুখের দুষ্ট হসি
কেরেছে এই হৃদয়।
তুমি আস স্বপ্ন হয়ে
গভির আধার রাতে।
শুভ্র সাদা পরির মত
মিলাও পূর্ণিমাতে।
জোনাক জলা সন্ধ্যা বেলা
আসবে তুমি কাছে
তোমায় নিয়ে হারিয়ে যাব
তেপান্তরের মাঠে।
হৃদয় বীনা ভেঙ্গে গেছে
নেই তাতে আর সুর
চলে গেছ একা ফেলে তুমি বহু দুর।
মরুভূমি হয়ে গেছে মনের সবুজ প্রান্ত
গাথা মালা শুকিয়ে গেছে
নেই তাতে আর গন্ধ।
প্রেম কারে কয় শিখিয়ে ছিলে
তুমি যতন করে
চলে গেছ নিজ হাতে ভেঙ্গে দিয়ে তারে।
অনেক কথা বলার ছিল  বলা হলনা
একসাথে পথ চলব তাতো চলা হলনা।

ইচ্ছে নদী


---- নাসিম --------
**************
ইচ্ছে নদীর তীরে বসে
ভাবছি আমি একা
আর কখনো হবেকি মোর
বন্ধুর সাথে দেখা।
বন্ধুর কথা মনে এলে
দু চোখ ওঠে জলে ভরে,
কেদে কেদে দিন কেটে যায়
বন্ধু আসে নাতো।
আসলে ফিরে ভালবেসে
গান শুনাব আপন মনে
প্রেমের কথা বলবো তারে
জমা আছে যত।
ইচ্ছে নদী তোকে বলি
চলছিসরে তুই নিরবধি
আমার মনের ইচ্ছে গুলো
ভাসিয়ে নিয়ে যাতো।
ইচ্ছে নদী বলি তোরে
ইচ্ছে গুলো ভাসিয়ে নিয়ে
বন্ধুর পায়ে ফেলবি জোরে
ভেঙ্গে দিবি সব অভিমান
নদীর কুলের মত।

নবান্ন


------নাসিম ------
******************
আজি এই কার্তিকের শেষে
নতুন ধানের মৌ মৌ গন্ধে
মুখরিত চারি দিক।
কৃষানির গায়ে নতুন তাঁতের শাড়ি
লাজুক লাজুক চোখে ভীরু ভীরু চাহুনি
নতুন ফসল আসছে ঘরে
সেই খুশিতে আজি মন মাতোয়ারা
কৃষান কৃষানির মনে আজ
খুশির পরেছে সাড়া।
এলো আজ উৎসবের শুভ ক্ষণ
নতুন ধানে হবে নবান্ন
পিঠা পায়েসের হবে আয়জন।
নতুন ফসল উঠলে ঘরে
রাখাল ছেলের হবে যে বিয়ে
লাল টুকটুকে বৌ আসবে ঘরে
পড়বে খুশির ধুম।
আজি এই নবান্নের দিনে
শীতের হিমেল হাওয়া বয়
গ্রাম বাংলার মাঠে ঘাটে
যাত্রা পালা হয়।
দামাল ছেলের দল ছুটে আয় তোরা
পালা গান হবে চল।
রাত্রি জেগে যাত্রা দেখে ফিরবে যখন ঘরে
বাবার বকুনি খেয়ে ছুটে পালাবে তারা
ফিরবেনা আজ বাড়ি।
এইতো মোদের সোনার বাংলা
এই আমাদের দেশ।
এই দেশেতে সুখে আর দুখে
দিন কেটে যায় বেশ।

ফিরে এসো লাবন্য


----নাসিম------------
*****************
সব অভিমান ভুলে তুমি চলে এসো
চলে এসো মোর হৃদয় প্রান্তে
যেথা আজো হাহা কার করে ফেরে
প্রেম।
তোমাকে হারিয়ে যে কষ্ট আজ জমা এই বুকে,
তা হিমালয়ের মত জমাট বেধে আছে।
তুমি ফিরে এসো লাবন্য,
তোমাকে হারিয়ে আজ নিঃশ্ব আমি
পাইনি এতটুকু আশ্রয় কারো হৃদয়,
তোমারি প্রতিছবি খুজি যার তরে
তারা সুধুই উপহাস করে মোরে লয়ে
নিষ্ঠুর খেলা খেলে করে পরিহাস।
তুমি ফিরে এসো লাবন্য,
কুয়াশা ঢাকা, শিশির ভেজা
কোন এক ভোরে স্বপ্নের গাং চিল হয়ে
নয়তবা রজনিগন্ধা হয়ে থেকে তুমি হৃদয়ের বাগানে।
তুমি ফিরে এসো লাবন্য
আজি তোমাকে হারিয়ে
দ্বারে দ্বারে খুজি তোমারি মুখ খানি
জোছনা স্নাতো সেই স্নিগ্ধ হাসিটা
খুজে ফিরি সবার মাঝে
দেয়নিকো কেহ এতটুকু ঠাই
ওদের সুখের মাঝে।
ওরাতো আছে বেশে জীবনের চলার পথে
তবুও কেন এত ভয় ভালো বাসতে মোরে।
তুমি ফিরে এসো লাবন্য
ফিরে এসো
ফিরে এসো
আমার এই ছোট্ট হৃদয়।

অপরূপা বন্ধু


---- নাসিম।
**************************
ফুল যত সুন্দর হোক না কেন
ফুলেরই পাশে যদি থাক!
লজ্জাতে ফুল ঝরে যাবে।
যতই আলো থাক ঐ প্রদ্বীপ শিখায়
প্রদ্বীপের পাশে যদি থাকো!
প্রদ্বীপের আলো ম্লান হয়ে যাবে।
যতই জোৎসনা ছরাক ঐ জোছনা
পূর্নিমা রাতে যদি এসোগো বনে!
পূর্ণিমার চাঁদ তখন মুখ লুকাবে
ঐ মেঘেরও কোনে।
শ্রাবনের মেঘলা আকাশ হার মেনে যায়
তোমার ঐ দিঘল কালো কেশেরও ছায়ায়।
কি অপরূপ রূপযে তোমার
মায়া ভরা মুখ, হাসি তোমার ঝর্ণা ধারা
যেন মোহন বাশির সুর।
তাইতো বলি বন্ধু তুমি
স্বপ্নে দেখা সাদা পরি
আমার সেরা সুখ।

নীল আকাশের নিচে


- মো: নাসিম হাওলাদার
*********************************************
আকা বাকা মেঠো পথে
হেটে চলেছি এক অনন্ত অজানায়
চারি দিকে ধুধু কুয়াশার চাদর
এক অপরিসীম নিস্তব্ধতা
হঠাৎ চোখের সামনে দিয়ে
কে যেন চলে গেল
মুহুর্তের মধ্যে হাড়িয়ে গেল।
পরক্ষনে আবার অনুভব করলাম
কেযেন আমার পাশে পাশে হাটছে
ফিরে তাকাতেই আবার হারিয়ে গেল
এযেন এক আলো আধারির মাঝে
ধুপ ছায়ার খেলা।
কিছু দুর এগুতেই আবার অনুভব করলাম
আমার হাতে একটা কোমল হাতের স্পর্শ
খুব শক্ত করে ধরে আছে।
আমিও জোর করে ধরলাম তার হাত খানা
ফিরে আর তাকালাম না যদি পালিয়ে যায়
আশ্চর্য্য এক অনু্ভুতি দোলা দিল মনে
শিহরন জাগল সারা দেহ জুরে।
খুব দেখতে ইচ্ছে করল তাকে
কে সে? কোন মানবি নাকি স্বর্গ থেকে
উরে আসা কোন সাদা পরী?
কুয়াশা আচ্ছন্ন জোৎসনা রাতে
অজানা এক সুখানুভূতির মাঝে
চলছি দুজনে নিশ্চুপ নিস্তব্ধতার মাঝে
বাতাসে তার পায়ের নুপুরের রিনিঝিনি শব্দে
মুখরিত হয়ে উঠল চারিধার,
রাতের পাখিরা বিমুগ্ধ নয়ন মেলে চেয়ে আছে।
কখন যেন রাত্রি শেষে পূর্ব গগনে
রবির আলো ধেয়ে আসতে শুরু করল
চারিধার আলোকিত হতে লাগল
হঠাৎ তন্দ্রা চলেগেল
তাকে একটি বার দেখার সাধ হল
ফিরে তাকাতেই সে আবার পালিয়ে গেল।
তার নুপুরের শব্দ মিলিয়ে গেল দুর অজানায়।
আরকি কভু সে আসবে ফিরে
হাটবে কি মোর হাতটি ধরে?
রাতের নিরালায়।।।।

কি দোষ বলো


---- নাসিম --------
*********************
কি দোষ বলো
কোন ব্যার্থ প্রেমিক যদি
তোমাতে নিয়ে কবিতা লিখে।
কি দোষ বলো
যদি কোন ঘুম হিন চোখ
তোমাকে ঘিরে স্বপ্ন দেখে।
কি দোষ বলো
যদি কোন ক্লান্ত পথিক
তোমার হাত ধরে দু পা হাটে।
কি দোষ বলো
যদি কোন অশান্ত হৃদয়
তোমার হৃদয়ে সস্তি খোজে।
কি দোষ বলো
যদি কোন পথ ভোলা নাবিক
তোমাকে দেখে পথকে খোজে।
কি দোষ বলো
যদি কোন এক পূর্ণিমা রাতে
কোন হতাশ হৃদয় তোমার মাঝে জোৎছনা খোজে।
কি দোষ বলো
যদি কোন পাগল হৃদয়
তোমাকে ভেবে মনের মাঝে প্রেমের তাজমহল গড়ে।
তুমিতো কবিতার ছন্দ, মধুর স্বপ্ন,
ক্লান্ত পথিকের পথ চলার প্রেরনা,
অশান্ত হৃদয়ের একটুকরো সুখের ছোয়া।
তুমিতো পথ হারা নাবিকের পথের দিশা,
তুমিতো পূর্ণিমা রাতের রূপালি জোছনা।
তুমি তো পাগল মনের প্রেমের তাজমহল।
তবে দোষ কি বলো
আমার এই মন যদি তোমাকে ভাবে সারাক্ষন।

প্রকৃতির প্রেম


-মো: নাসিম হাওলাদার
***********************************
আকাশ নীল তাইতো পৃথিবীটা এত সবুজ
মেঘ কালো তাইতো পাহাড়টা এত উদাস।
পাহাড়ের কান্না গুলো ঝর্ণা হয়ে ঝরে
নদী হয়ে বয়ে চলে সাগরেতে মেশে।
সুর্য্য ও চাঁদের সঙ্গে যখন ভাব হয়
ধরনির বুকে তখন পূর্ণিমা বয়,
চাঁদ সুর্যের ভালবাসা জোছনা হয়ে ঝরে।
ফুলে এত রং বলে ছুটে যায় অলি
রং আর সৌরভে হয় মিতালী।
ফুলে ফুলে রং মেখে প্রজাপতি ওরে
দিবা নিশী ঘুরে ঘুরে মধু আহার করে
মৌমাছি সেই মধু নিয়ে যায় ঘরে।
রাতের আকাশে দেখ তারা ঝিকি মিকি
তারাদের মিতালী চেয়ে চেয়ে দেখি।
তারাদের দেশেতে ছুটে যেতে চায় মন
সন্ধ্যা তারাকে মনেহয় যেন চির আপন।
তুমি কি যাবে সই যাবে মোর সাথে
যেখানে সদা সহসা সবাই ভাল থাকে।
সেই দেশে যাব আমি যেথা নাই ব্যাথা
নদী আর সাগরে যেথা হয় দেখা।
কিয়ে অপরূপ রূপযে তাহার
বোঝানো না যায়, তাহার রূপে সারাক্ষ
পাগল করে আমায়।

স্বাধীনতা


----- নাসিম-------
**********************
স্বাধীনতা মানে ত্রিশ লক্ষ শহিদের রক্তে
আঁকা একটি পতাকা
স্বাধীনতা মানে বোনের গায়ের ছেড়া আচল।
স্বাধীনতা মানে বীর বাঙালির সাহসি আত্বত্যাগ।
স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষন।
স্বাধীনতা মানে ক্ষেতের পাশে পরে থাকা কৃষকের লাশ।
স্বাধীনতা মানে জুলুমের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ
স্বাধীনতা মানে ছেলে হাড়া মায়ে করুন আর্তনাদ।
স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যয়ের সফল বিজয়
স্বাধীনতা মানে মুক্তির স্বাধ।
স্বাধীনতা মানে খোকা ফিরবে বলে
মায়ের পথ চেয়ে থাকা
স্বধীনতা মানে বাবার হাতে ছেলের রক্তে ভেজা জামা।
স্বাধীনতা মানে একটি নতুন সূর্য একটি নতুন ইতিহাস।
স্বাধীনতা মানে যুবকের কাধে বন্ধুর তাজা লাশ
স্বাধীনতা মানে বধুর চোখে বেদনার জল
স্বাধীনতা মানে আবারও পথে ঘাটে নতুন কোলাহল।
স্বাধীনতা মানে একাত্তরের নির্মম ইতিহাস
স্বাধীনতা মানে মুক্তিকামি মানুষের পিঠে
হায়েনাদের নিষ্ঠুর কষাঘাত।
স্বাধীনতা মানে বিজয়ের অহংকার
স্বাধীনতা মানে বাংলা তুমি আমার।

বীর সন্তান


------ নাসিম-----------
***************************************
আমার আর বাড়ি ফিরা হবেনা মাগো
তোমার জন্য পাঠিয়ে দিলাম
একটি লাল সবুজের পতাকা,
তুমি যতন করে রেখ।
যানি তুমি চেয়ে আছো আজো পথোপানে
চেয়ে আছো তুমি ভেজা চোখে
অপলক নয়নে আমার ফেরার প্রতিক্ষায়,
মাগো ফিরব কেমন করে
আমি যে আজ মিশে গেছি সবুজের আল্পনায়।
মাগো কাদিসনা আর তুই
তোর নয়ন জলে ভিজলে বুক কেমনে আমি সই।
মাগো তুইতো বলতিস আমি তোর সাহসি খোকা
তাইতো মাগো চেয়ে দেখ
বুকের রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি স্বাধীনতা।
মাগো তোর বুকের মানিকের রক্তে
আজ লেখা হয়েছে স্বাধীনতার ইতিহাস
কাদিস কেন আজ যে তোর অনেক অহংকার।
মাগোরে তোর পরবে যখন আমার কথা মনে
ছুটে আসিস দেখতে আমায় ঐ শহিদ মিনারে।
মাগো আমি মিশে আছি ঐ লাল সবুজের পতাকায়
তাকিয়ে দেখিস সেখানে তুই খুজে পাবি আমায়।
মাগো আমি মিশে আছি রাখালিয়ার গানে
শুনতে পাবি সে সুরেতে তোর খোকা মা বলে ডাকে।
মাগো আমি মিশে আছি সবুজ ধানের খেতে
যেথায় মাগো ভোরের শিশির রোদরু নিয়ে খেলে।
তাকিয়ে দেখিস সেখানে তোর খোকা ঝিল মিলিয়ে হাসে।
মাগো আমি মিশে আছি মাঝির সাদা পালে
যেথায় মাগো বাতাস এসে দুষ্ট খেলা খেলে।
সেথায় মাগো তাকিয়ে দেখিস তোর খোকা
মিসে আছে ওইখানে।

Wednesday, September 16, 2015

তুমি দুঃখ পেলে আমি সুখী হব


তুমি দুঃখ পেলে আমি সুখী হব
সে কথা ভাবলে কি করে
রাত জেগে জেগে বসে থাকি একা
দুটি চোখে জল শুধু ঝরে
সে কথা ভাবলে কি করে
আজ দুজনার দুটি পথে গেছে বেঁকে
কি হবে বলো আর দাঁড়িয়ে থেকে
কেন আর ছবি আঁকা
চুপি চুপি মনের গভীরে
সে কথা ভাবলে কি করে
স্বপনের মণিমালা সব দিয়েছি
দুঃখ যা ছিল সবই নিয়ে নিয়েছি
আজো তাই বসে আছি
হারানো খেলা ঘরে
সে কথা ভাবলে কি করে