Showing posts with label বাংলা গানের কথা Lyric. Show all posts
Showing posts with label বাংলা গানের কথা Lyric. Show all posts

Friday, December 11, 2015

Hajar koshte bora manusher mon

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
eito jibon... 
eito jibon... 

Shopner pritivite keu karo noy 
bar bar ei kotha bul hoye jay 
benge jay chiro china priyo bondon 
eito jibon... 
eito jibon... 

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
balo beshe je jon shuke bade gor 
abosheshey sheito hoye jay por 
boye jay shudu buke sritir dahon 
eito jibon... 
eito jibon... 

Hajar koshte bora manusher mon 
shob asha kokhono hoyna puron 
eito jibon... 
eito jibon... 
eito jibon... 

Wednesday, September 16, 2015

তুমি দুঃখ পেলে আমি সুখী হব


তুমি দুঃখ পেলে আমি সুখী হব
সে কথা ভাবলে কি করে
রাত জেগে জেগে বসে থাকি একা
দুটি চোখে জল শুধু ঝরে
সে কথা ভাবলে কি করে
আজ দুজনার দুটি পথে গেছে বেঁকে
কি হবে বলো আর দাঁড়িয়ে থেকে
কেন আর ছবি আঁকা
চুপি চুপি মনের গভীরে
সে কথা ভাবলে কি করে
স্বপনের মণিমালা সব দিয়েছি
দুঃখ যা ছিল সবই নিয়ে নিয়েছি
আজো তাই বসে আছি
হারানো খেলা ঘরে
সে কথা ভাবলে কি করে

অনেক কেঁদেছি আমি তোমায় ভালোবেসে


অনেক কেঁদেছি আমি
তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি
তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে
কোনখানে…
সাজানো সুখের ঘরে
আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ
খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি
পাইনা খুঁজে মানে
আজো মনে উঁকি দেয়
তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে
দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি
ফিরে যাওয়া পথ পানে

Monday, August 31, 2015

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে
চোখ নাকি আর সারে না।
যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে
তবে দৃষ্টি নাকি ফেরে না
বল, তা হলে কী আমার এ চোখ নষ্ট আমি করেছি,
হায়রে হায়রে……।।
বন্ধুরা সব বলে এমন ধারা হলে
ভোর না কি আর কাঁটে না
আমার প্রানটা জ্বলে মরে, মন কেমন যেন করে
আমার কিছুই ভাল লাগে না
তাই চিন্তা করে পাই না বুঝে, বেচেছি কী মরেছি
হায়রে হায়রে……।।

Friday, August 28, 2015

আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা

আমরা      বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা
                           গেঁথেছি শেফালিমালা।
                     নবীন ধানের মঞ্জরী দিয়ে
                           সাজিয়ে এনেছি ডালা।
                     এসো গো শারদলক্ষ্মী, তোমার
                           শুভ্র মেঘের রথে,
                     এসো  নির্মল নীল পথে,
                     এসো  ধৌত শ্যামল
                            আলো-ঝলমল
                           বনগিরিপর্বতে।
                     এসো   মুকুটে পরিয়া শ্বেত শতদল
                           শীতল-শিশির-ঢালা।

              ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে
              ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে
                     তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার
সোনার বীণার তারে
                     মৃদু মধু ঝংকারে,
হাসিঢালা সুর গলিয়া পড়িবে
                     ক্ষণিক অশ্রুধারে।
                                  রহিয়া রহিয়া যে পরশমণি
                                         ঝলকে অলককোণে,
                                  পলকের তরে সকরুণ করে
                                         বুলায়ো বুলায়ো মনে--
                                  সোনা হয়ে যাবে সকল ভাবনা,
                                         আঁধার হইবে আলা।

তোমার সোনার থালায় সাজাব আজ

তোমার     সোনার থালায় সাজাব আজ
                           দুখের অশ্রুধার।
                     জননী গো, গাঁথব তোমার
                           গলার মুক্তাহার।
                     চন্দ্র সূর্য পায়ের কাছে
                     মালা হয়ে জড়িয়ে আছে,
              তোমার     বুকে শোভা পাবে আমার
                           দুখের অলংকার।

ধন ধান্য তোমারি ধন,
দিতে চাও তো দিয়ো আমায়,
              নিতে চাও তো লও।
                           দুঃখ আমার ঘরের জিনিস,
                           খাঁটি রতন তুই তো চিনিস--
              তোর       প্রসাদ দিয়ে তারে কিনিস,
                                  এ মোর অহংকার।

আনন্দেরই সাগর থেকে










আনন্দেরই সাগর থেকে
                     এসেছে আজ বান।
দাঁড় ধরে আজ বোস্‌ রে সবাই,
                     টান রে সবাই টান্‌।
                                  বোঝা যত বোঝাই করি
                                  করব রে পার দুখের তরী,
                                  ঢেউয়ের 'পরে ধরব পাড়ি
                                         যায় যদি যাক প্রাণ ।
                                  আনন্দেরই সাগর থেকে
                                         এসেছে আজ বান।

কে ডাকে রে পিছন হতে,
                     কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ--
                     ভয় আছে সব জানা।
                                  কোন্‌ শাপে কোন্‌ গ্রহের দোষে
                                  সুখের ডাঙায় থাকব বসে;
                                  পালের রশি ধরব কষি,
                                         চলব গেয়ে গান।
আনন্দেরই সাগর থেকে
                                         এসেছে আজ বান।

আজ ধানের খেতে রৌদ্রছায়ায়









আজ  ধানের খেতে রৌদ্রছায়ায়
                 লুকোচুরি খেলা।
              নীল আকশে কে ভাসালে
                 সাদা মেঘের ভেলা।
                           আজ  ভ্রমর ভোলে মধু খেতে,
                                  উড়ে বেড়ায় আলোয় মেতে;
                           আজ  কিসের তরে নদীর চরে
                                    চখাচখির মেলা।

ওরে  যাব না আজ ঘরে রে ভাই,
              যাব না আজ ঘরে।
ওরে  আকাশ ভেঙে বাহিরকে আজ
              নেব রে লুঠ করে।
              যেন  জোয়ার-জলে ফেনার রাশি
                                  বাতাসে আজ ছুটছে হাসি।
                           আজ  বিনা কাজে বাজিয়ে বাঁশি
                                         কাটবে সকল বেলা।

Tuesday, August 25, 2015

চিরদিনই তুমি যে আমার

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই ।।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই .
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী

এত কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই ।।
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি !
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন ।।
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারে

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই ।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই .
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী
Mp3 Download

Sunday, August 23, 2015

চলেই যদি যাবে তুমি

চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেনো আমার এ অন্তরে ।।
কেন যে করি শুধু আশা
সবই যে মিছে ভালোবাসা
এত জানে তবু মন
গাঁথে তারই মালা
কিযে চায় পৃথিবী
সুখ নিয়ে ডুব দেয়
চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেনো আমার এ অন্তরে
জানি সে তো কভু আর
আসবেনা ফিরে
হারিয়েছে বহু দুরে
একাকী ফেলে মোরে
তবুও মন খুঁজে হায়
আজো তারই ঠিকানায়
চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেনো আমার এ অন্তরে।।

-------------------------------------------------------

শিল্পীঃ জুয়েল
অ্যালবামঃ স্বরণীয় জুয়েল ১
সুরকারঃ রকেট
গীতিকারঃ ইকবাল মাহবুব
বছরঃ ১৯৮৪

Thursday, August 20, 2015

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে


যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে 

যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে 

তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে 

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি.
সকল খেলায় করবে খেলা এই আমি - আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।।
Mp3 Download

Tuesday, August 18, 2015

আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে

আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে
এসেছি তোমার কাছে
গানের ফাগুন এখনো আছে
দিওনা আমায় ফিরিয়ে
কতবার আমি ফিরে চলে গেছি
হাসিমুখে কত ব্যথা ভুলে গেছি
রয়েছি তোমারি জীবনে মরনে
তোমারি স্বপ্ন নিয়ে
কতবার কত গান থেমে গেছে
কতনা আশার ফুল ঝরে গেছে
গেঁথে গেছি আমি ব্যথারই শ্রাবণে
মনটা তোমাকে দিয়ে

Monday, August 17, 2015

কোনো সুখের ছোঁয়া পেতে নয়


কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আছি ।।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি ।।

আমাকে বুঝবে এমন। বন্ধু এনে দাও













আমাকে বুঝবে এমন। বন্ধু এনে দাও
এখানে সেখানে ঘুরে ঘুরে যত দাম তুমি চাও
যতটা নায্য চাইবে দেবো এবেলা
ও ফেরিওয়ালা ফেরিওয়ালা
সকাল সন্ধা ভোর
ঘোর সারা শহর
ঘোর গ্রামগঞ্জ
অনেক অনেকক্ষণ।।

হয়তো সেখানে যেতে
কষ্ট হবে তোমার
দারুণ ক্লান্ত হলেও
চাওনা তবুও আবার
ফেরিওয়ালা ও ফেরিওয়ালা।।

Download mp3

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।


কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।
আর তুমি ছাড়া আমার জীবন
কাঁটবে ভেবে কাঁদেছি।।

ব্যাথা দিয়ে ঢেকেছ আশা
দুখে সাজিয়েছ ভালবাসা।
হৃদয় বীনার তার ছিড়েছ
দূরে সরে গিয়ে মোরে ভুলেছ।।

শুরুতেই হয়েছে যা শেষ
রয়ে গেছে তবু তার রেশ।
মমতায় গড়েছিলে যে বাধন
কোন ভুলে ভেঙ্গে দিলে সে স্বপন।।
Download mp3

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়


মাঝ রাতে চাঁদ যদি
আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্ত কমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।

রূপালী বিজলী যদি নিরব থাকে
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি।

Download mp3

যখনই দুঃখগুলো সুখ হতে চায়

যখনই দুঃখগুলো সুখ হতে চায়
ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে
তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিলো
আশা ভালোবাসা ছিলো
স্বপ্নগুলো হলো এলোমেলো
লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখি হয় বলো কজনা
সুখ সেতো কাঁটাঘেরা ফুলেরই মালা
ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
কি করে ভুলেছো তুমি এই আমাকে
ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো কেন এলোমেলো
তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসি
কত না স্বপ্ন এ মন দেখেছে
তোমাকে ছাড়া আমি আজ রয়েছি একাকি
বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে
তবু লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখি হয় বলো ক’জনা
সুখ সেতো কাটাঘেরা ফুলেরই মালা
ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে
কি করে ভুলেছো তুমি এই আমাকে
ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো হলো এলোমেলো

চাঁদ জাগা এই রাতে

চাঁদ জাগা এই রাতে
দুচোখের বরষায় ভিজে
ভাবছি তোমায় জেগে জেগে রাত
তুমিও কি ভাবছো আমায়।।

চোখের কোণে বরষার মেঘ
ভুলে যেতে চাই নিজেকে জ্বেলে
হৃহয় আমার শুন্য করে
গেছো যে চলে কিছু না বলে
নিঃসীম আধার শুধু থেকে যায়
তবুও এখন আমি ভাবছি তোমায়।।

অকারণ কারণের জন্য তুমি
গেছো বহুদূর আরো দূরেতে
মেঘের ছায়ায় ঢেকেছো জীবন
তাঁরা ভরা রাত নিয়েছো সাথে
আশার নগর মন তবু একে যায়
কত নিরুপায় আমি কত নিরুপায়।।
Download Mp3

তুমি অকারণে এই মনে ব্যথা দিও না









তুমি অকারণে এই মনে ব্যথা দিও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো না
ভালোবাসা মিছে আশা শুধু ছলনা
তবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বার বার ফিরে আসি যদি ফিরে পাই তাই
You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away
তবুও ইচ্ছেগুলো শুধু তোমাকে খোঁজে
বুকে সাগরের ঢেউ তোমাকে বোঝে
আর প্রতিদিন প্রতি রাতে প্রতিটি কাজে
তুমি আছো প্রতিক্ষণে বুকেরই মাঝে
তাই ভাবি শুধু কবে তুমি আসবে কাছে
শূন্য ভুবনে মোর জোছনা মাঝে
আমি তোমার চোখের মাঝে স্বপ্ন খুঁজি
অচেনা ভুবনে শুধু তোমাকে খুঁজি তাই
You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away
তুমি অভিমান করে দুরে সরে যেও না
ভালোবাসি এত তবুও কেন বুঝো না
যদি যাও দূরে বহুদূরে ভুলে থেকো না
ভালোবাসা মিছে আশা শুধু ছলনা
তবুও সব বাধা ভেঙ্গে তবুও তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বার বার ফিরে আসি যদি ফিরে পাই তাই
You are my sunshine my only sunshine
You make me happy when skies are grey
You’ll never know dear how much I love you
So please don’t take my sunshine away

Download Mp3

Sunday, August 16, 2015

দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়

দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো
মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেএক্ছি পাখা
তুমি হীনা এ জীবন ভাল লাগে না
এ মনের গভীরেতে ব্যথা দিও না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
কত পার্বণ আসে যায়, তুমি এলে না
মন দ্বীপ নিভে গেছে, আর জ্বলে না ।।
তুমি হারা এ ভূবনে কিছু চাই না
এ মনের বন্দরে ফিরে এসো না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।

Download Mp3