Showing posts with label অনু শোচনা. Show all posts
Showing posts with label অনু শোচনা. Show all posts

Monday, August 31, 2015

অনু শোচনা











ভুল বুঝে তোমাকে যে কষ্ট দিয়েছি
করেছি অনেক অনুশোচনা।
আমারই জীবন থেকে চলে গেছে সুখ
বেঁচে আছি বুকে নিয়ে বেদনা।।
স্বপ্ন হারিয়ে যায় স্মৃতিরা খোঁজে তোমায়
যেখানেই থাক তুমি থেকো সুখেরই ছায়ায়।
নিজেরই ভুলে আজ নিঃস্ব হলাম
ভাবতে আমি আর পারি না।।
দিলে না সময় তুমি কখনো ভুল ভাঙবার
অভিমানে চলে গেলে সবই যে হারালো আমার।
তোমাকে হারিয়ে তাই শূন্য জীবন
ভাবতে আমি আর পারি না।।