Wednesday, August 12, 2015

আজ মনে হয় এই নিরালায়

আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়
বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে
পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়
আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়
কে যেন বলে গো আমায় আজ পৃথিবীতে নাই ব্যথা নাই
সে শুধু তুমি ওগো এতো কাছে আছ তাই
জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে
ফুলেরা কেন কে জানে এতো যে সুরভী ছড়ায়
আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি
আমি এক স্বপ্নের জাল বুনি
নিজেরে হারাই সুরের মায়ায় আজ মনে হয় এই নিরালায়
 -----------------Download Mp3----------------------------
  • শিল্পীঃ সতীনাথ মুখোপাধ্যায়
  • অ্যালবামঃ পাওয়া যায় নি
  • সুরকারঃ সতীনাথ মুখোপাধ্যায়
  • গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
  • বছরঃ ১৯৬৪

0 comments :

Post a Comment