(নয়)
আষাঢ় মাসে রূপীর মায়ে মরল বিকার
জ্বরে,
রূপা সাজু খায়নি খানা সাত আট
দিন ধরে |
লালন পালন যে করিত 'ঠোঁটের' আধার
দিয়া,
সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের
হিয়া |
ঘামলে পরে যে তাহারে করত আবের
পাখা ;
সেই শাশুড়ী মরে, সাজুর সব হইল
ফাঁকা |
সাজু রূপা দুই জনেতে কান্দে গলাগলি
;
গাছের পাতা যায় যে ঝরে, ফুলের
ভাঙে কলি |
এত দুখের দিনও তাদের আস্তে হল
গত,
আবার তারা সুখেরি ঘর বাঁধল মনের
মত |
0 comments :
Post a Comment