Thursday, December 10, 2015

তুমি কি সেই সাদা পরি ?


------------- নাসিম----------
**********************
গভির রাতে সপ্ন মাঝে
সাদা পরির বেশে
কে গো তুমি আসো ওগো
আমায় ভালবেসে।
আধার রাতে আসো ওগো
হারিয়ে যাও প্রভাতে
তুমি কি সেই বন্ধু আমার
যে রয়েছে কল্পনাতে।
সাদা পরির বেশে আসো
জরিয়ে ধরো হাত
ভালবাসার পরশ ফুরায়
আসলে পরে প্রভাত।
তাইতো আজি ভাল বাসি
আধার রাতের কালো
বন্ধু যখন পাশে থাকে
সবই লাগে ভালো।
সুভ্র ধুসর গায়ের বসন
রুপায় গড়া মল
চুল গুলি তার বেজায় কালো
হারায় দেখে মন।

খুকু মনি অভিমানী


-------- নাসিম ----------
*******************
খুকু মনি হারিয়ে গেল
কোন এক আজানাতে
ফিরলো না আর কোন দিনো
মনের আঙ্গিনাতে।
এবার এলে আচ্ছা করে
বেধে রাখব তারে কভু যেন
আমায় ছেড়ে যেতে নাহি পারে।
সাত মোহরের গয়না গড়ে
পরিয়ে দেব গায়ে।
হিরের গড়া নোলক দিয়ে
সাজিয়ে দেব যতন করে।
হাতে দেব রেশমি চুরি
পায়ে রূপার মল
মল পরে সে হাটবে যখন
মন দুলবে ছলো ছল।
রিম ঝিমিয়ে মিষ্টি হেসে
পালিয়ে যাবে দুরে,
খানিক পরে চুপটি করে
পিছন থেকে জরিয়ে ধরে
আদর করবে মোরে।
হায়রে আমার কল্পনা সব
পুরন হবে না
খুকু মনি হারিয়ে গেছে
আরতো ফিরবেনা।

চলে গেলে একা ফেলে



------নাসিম ----------------
*********************

নিল আকাশের সূর্য তুমি
সন্ধ্যা রাতের তারা।
পূর্নিমারই জোৎসনা তুমি
শ্রাবনের বাদল ধারা।
বসন্তেরই পলাশ বনে
তুমি রঙ্গিন ফুল।
চিনতে তোমায় পারিনি যে
এই ছিল মোর ভুল।
ঝর্ণার মত রিম ঝিমিয়ে
হাসির ধারা বয়।
মিষ্টি মুখের দুষ্ট হসি
কেরেছে এই হৃদয়।
তুমি আস স্বপ্ন হয়ে
গভির আধার রাতে।
শুভ্র সাদা পরির মত
মিলাও পূর্ণিমাতে।
জোনাক জলা সন্ধ্যা বেলা
আসবে তুমি কাছে
তোমায় নিয়ে হারিয়ে যাব
তেপান্তরের মাঠে।
হৃদয় বীনা ভেঙ্গে গেছে
নেই তাতে আর সুর
চলে গেছ একা ফেলে তুমি বহু দুর।
মরুভূমি হয়ে গেছে মনের সবুজ প্রান্ত
গাথা মালা শুকিয়ে গেছে
নেই তাতে আর গন্ধ।
প্রেম কারে কয় শিখিয়ে ছিলে
তুমি যতন করে
চলে গেছ নিজ হাতে ভেঙ্গে দিয়ে তারে।
অনেক কথা বলার ছিল  বলা হলনা
একসাথে পথ চলব তাতো চলা হলনা।

ইচ্ছে নদী


---- নাসিম --------
**************
ইচ্ছে নদীর তীরে বসে
ভাবছি আমি একা
আর কখনো হবেকি মোর
বন্ধুর সাথে দেখা।
বন্ধুর কথা মনে এলে
দু চোখ ওঠে জলে ভরে,
কেদে কেদে দিন কেটে যায়
বন্ধু আসে নাতো।
আসলে ফিরে ভালবেসে
গান শুনাব আপন মনে
প্রেমের কথা বলবো তারে
জমা আছে যত।
ইচ্ছে নদী তোকে বলি
চলছিসরে তুই নিরবধি
আমার মনের ইচ্ছে গুলো
ভাসিয়ে নিয়ে যাতো।
ইচ্ছে নদী বলি তোরে
ইচ্ছে গুলো ভাসিয়ে নিয়ে
বন্ধুর পায়ে ফেলবি জোরে
ভেঙ্গে দিবি সব অভিমান
নদীর কুলের মত।

নবান্ন


------নাসিম ------
******************
আজি এই কার্তিকের শেষে
নতুন ধানের মৌ মৌ গন্ধে
মুখরিত চারি দিক।
কৃষানির গায়ে নতুন তাঁতের শাড়ি
লাজুক লাজুক চোখে ভীরু ভীরু চাহুনি
নতুন ফসল আসছে ঘরে
সেই খুশিতে আজি মন মাতোয়ারা
কৃষান কৃষানির মনে আজ
খুশির পরেছে সাড়া।
এলো আজ উৎসবের শুভ ক্ষণ
নতুন ধানে হবে নবান্ন
পিঠা পায়েসের হবে আয়জন।
নতুন ফসল উঠলে ঘরে
রাখাল ছেলের হবে যে বিয়ে
লাল টুকটুকে বৌ আসবে ঘরে
পড়বে খুশির ধুম।
আজি এই নবান্নের দিনে
শীতের হিমেল হাওয়া বয়
গ্রাম বাংলার মাঠে ঘাটে
যাত্রা পালা হয়।
দামাল ছেলের দল ছুটে আয় তোরা
পালা গান হবে চল।
রাত্রি জেগে যাত্রা দেখে ফিরবে যখন ঘরে
বাবার বকুনি খেয়ে ছুটে পালাবে তারা
ফিরবেনা আজ বাড়ি।
এইতো মোদের সোনার বাংলা
এই আমাদের দেশ।
এই দেশেতে সুখে আর দুখে
দিন কেটে যায় বেশ।

ফিরে এসো লাবন্য


----নাসিম------------
*****************
সব অভিমান ভুলে তুমি চলে এসো
চলে এসো মোর হৃদয় প্রান্তে
যেথা আজো হাহা কার করে ফেরে
প্রেম।
তোমাকে হারিয়ে যে কষ্ট আজ জমা এই বুকে,
তা হিমালয়ের মত জমাট বেধে আছে।
তুমি ফিরে এসো লাবন্য,
তোমাকে হারিয়ে আজ নিঃশ্ব আমি
পাইনি এতটুকু আশ্রয় কারো হৃদয়,
তোমারি প্রতিছবি খুজি যার তরে
তারা সুধুই উপহাস করে মোরে লয়ে
নিষ্ঠুর খেলা খেলে করে পরিহাস।
তুমি ফিরে এসো লাবন্য,
কুয়াশা ঢাকা, শিশির ভেজা
কোন এক ভোরে স্বপ্নের গাং চিল হয়ে
নয়তবা রজনিগন্ধা হয়ে থেকে তুমি হৃদয়ের বাগানে।
তুমি ফিরে এসো লাবন্য
আজি তোমাকে হারিয়ে
দ্বারে দ্বারে খুজি তোমারি মুখ খানি
জোছনা স্নাতো সেই স্নিগ্ধ হাসিটা
খুজে ফিরি সবার মাঝে
দেয়নিকো কেহ এতটুকু ঠাই
ওদের সুখের মাঝে।
ওরাতো আছে বেশে জীবনের চলার পথে
তবুও কেন এত ভয় ভালো বাসতে মোরে।
তুমি ফিরে এসো লাবন্য
ফিরে এসো
ফিরে এসো
আমার এই ছোট্ট হৃদয়।

অপরূপা বন্ধু


---- নাসিম।
**************************
ফুল যত সুন্দর হোক না কেন
ফুলেরই পাশে যদি থাক!
লজ্জাতে ফুল ঝরে যাবে।
যতই আলো থাক ঐ প্রদ্বীপ শিখায়
প্রদ্বীপের পাশে যদি থাকো!
প্রদ্বীপের আলো ম্লান হয়ে যাবে।
যতই জোৎসনা ছরাক ঐ জোছনা
পূর্নিমা রাতে যদি এসোগো বনে!
পূর্ণিমার চাঁদ তখন মুখ লুকাবে
ঐ মেঘেরও কোনে।
শ্রাবনের মেঘলা আকাশ হার মেনে যায়
তোমার ঐ দিঘল কালো কেশেরও ছায়ায়।
কি অপরূপ রূপযে তোমার
মায়া ভরা মুখ, হাসি তোমার ঝর্ণা ধারা
যেন মোহন বাশির সুর।
তাইতো বলি বন্ধু তুমি
স্বপ্নে দেখা সাদা পরি
আমার সেরা সুখ।